Yoga Day | যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক? কী জানালো হাইকোর্ট?

Friday, June 19 2026, 11:08 am
Yoga Day | যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক? কী জানালো হাইকোর্ট?
highlightKey Highlights

২১ জুন, অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক কি না, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।


২১ জুন, অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক কি না, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। শুক্রবার সেই বিতর্কের অবসান করলো হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে, রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ২১ জুনের যোগ দিবসের অনুষ্ঠানে কোনও সরকারি কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক নয়। কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক বা প্রশাসনিক পদক্ষেপও করা হবে না। বিষয়টি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল গত ১৪ জুন। সেদিন রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, তাতে বলা হয়েছিল, রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এরপরই এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে বামপন্থী প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File