Ram Mandir | রাম মন্দির নির্মাণেও বেনিয়ম? অনুদান চুরি-কাণ্ডের মধ্যে ট্রাস্টের প্রাক্তন প্রধানের চিঠি ভাইরাল!

Key Highlightsরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাই অভিযোগ করেছেন, “মন্দির পরিচালনা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত একাই নিতেন মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আমলা নৃপেন্দ্র মিশ্র।”
অযোধ্যার রামমন্দিরে অনুদান চুরির ঘটনায় তোলপাড় গোটা দেশ। এর মধ্যে আবার নয়া বিতর্ক। এবার মন্দির নির্মাণের ক্ষেত্রেও বেনিয়মের অভিযোগ। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাই অভিযোগ করেছেন, “মন্দির পরিচালনা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত একাই নিতেন মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আমলা নৃপেন্দ্র মিশ্র।” সোশাল মিডিয়ায় এমনই এক চিঠি ভাইরাল হয়েছে। এবার সেই অভিযোগের পালটা দিলেন নৃপেন্দ্র। তাঁর দাবি, এই ধরনের কোনও অভিযোগ তাঁর বিরুদ্ধে জমাই পড়েনি। সবটা সংবাদমাধ্যমের বানানো। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি চিঠি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে ওই চিঠিটি রাম মন্দির ট্রাস্টের পদত্যাগী চম্পত রাইয়ের লেখা। সেই চিঠিতে চম্পত অভিযোগ করেছেন, “ট্রাস্টে ১৫ জন সদস্য ছিলেন বটে কিন্তু অধিকাংশ সিদ্ধান্ত নৃপেন্দ্র মিশ্র একাই নিতেন। মিশ্রর পরামর্শেই মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল লারসেন অ্যান্ড টুবরোকে। মন্দিরের নকশা ও নির্মাণ সংক্রান্ত কাজের জন্য নয়ডার একটি ডিজাইন অ্যাসোসিয়েট সংস্থা বাছাইয়ের ক্ষেত্রেও মিশ্রর ভূমিকা ছিল।”


