Car Insurance | ১৫ ডিসেম্বর থেকে মোটর বিমায় ৪ স্তর, কড়া নিয়ম IRDAI-এর!

Tuesday, November 24 2026, 3:11 am
Car Insurance | ১৫ ডিসেম্বর থেকে মোটর বিমায় ৪ স্তর, কড়া নিয়ম IRDAI-এর!
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ১৫ ডিসেম্বর বা তার পরে ইস্যু হওয়া সমস্ত নতুন মোটর ইনশিওরেন্স পলিসিতে বাধ্যতামূলকভাবে চারটি স্তর রাখছে বিমা নিয়ামক সংস্থা IRDAI।


সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ১৫ ডিসেম্বর বা তার পরে ইস্যু হওয়া সমস্ত নতুন মোটর ইনশিওরেন্স পলিসিতে বাধ্যতামূলকভাবে চারটি স্তর রাখছে বিমা নিয়ামক সংস্থা IRDAI। এই চারটি স্তরের মধ্যে থাকবে থার্ড পার্টি কভার, গাড়িতে থাকা যাত্রীদের ক্লেম, পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার এবং ওন ড্যামেজ কভার। মালিক দুর্ঘটনার সময় গাড়ি চালান বা যাত্রী হিসেবে থাকুন-উভয় ক্ষেত্রেই সুরক্ষার স্পষ্টতা বাড়ানো এবং ক্লেম নিষ্পত্তির জটিলতা কমাতেই এই নতুন কাঠামো আনা হয়েছে। পলিসির ঐচ্ছিক অংশগুলোতে গ্রাহককে ‘অপ্ট-ইন’ বা ‘অপ্ট-আউট’ বেছে নিতে হবে। পাশাপাশি অনলাইনে চূড়ান্ত খরচের ব্রেক-আপ দেখা, ফোনে আসা ওটিপি যাচাই এবং বিমা সংস্থার পক্ষ থেকে কাস্টমার ইনফর্মেশন শিট বা তথ্যপত্র দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File