Iran | সবুজ সংকেত পেলেই ইরানে হামলা চালাবে ট্রাম্পের সেনা? দাবি সংবাদমাধ্যমের
Thursday, February 19 2026, 4:26 am

Key Highlightsচলতি সপ্তাহেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। দু’টি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
সাম্প্রতিক অতীতে ইরানের কাছে সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজার সম্ভাবনা প্রবল। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সেনা হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা সপ্তাহান্তে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। মার্কিন সরকারের উচ্চপদস্থ এক আধিকারিকের কথায়, “চলতি সপ্তাহেই ট্রাম্প কোনও সিদ্ধান্ত নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তিনি গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন।” সবুজ সংকেত পেলেই হামলা করবেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের।


