Iran | ভৌগলিক সীমা ছাড়িয়ে হামলার হুঁশিয়ারি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের, চিন্তায় আমেরিকা!
Friday, November 20 2026, 4:32 pm

Key Highlightsহামলার ক্ষেত্রে আর কোনও ভৌগলিক সীমানা মানা হবে না বলে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
হামলার ক্ষেত্রে আর কোনও ভৌগলিক সীমানা মানা হবে না বলে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। আইআরজিসি-র এরোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি ও মুখপাত্র হোসেন মোহেব্বি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র নিয়ে বাহিনী প্রস্তুত। সর্বোচ্চ নেতার নির্দেশ পেলে নতুন এলাকায় অভিযান চালানোর সক্ষমতা ও পরিকাঠামো তাদের রয়েছে। ক্ষেপণাস্ত্র বা উৎক্ষেপণ স্থানে কোনও সীমাবদ্ধতা নেই। আগে ২,০০০ কিমি পাল্লার সীমা থাকলেও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনেই নির্দেশ দিলে তা থাকবে না। সম্প্রতি ৪,৫০০ কিমি পাল্লার মিসাইল পরীক্ষার কথা তুলে ধরে জানানো হয়েছে, ইউরোপের মাটি থেকে হামলা হলে সেখানেও পালটা আঘাত হানা হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা


