Iran-US War | ইরানের শান্তি প্রস্তাব খারিজ, যুদ্ধ থামাতে গররাজি ট্রাম্প!

Saturday, September 26 2026, 6:57 am
Iran-US War | ইরানের শান্তি প্রস্তাব খারিজ, যুদ্ধ থামাতে গররাজি ট্রাম্প!
highlightKey Highlights

আমেরিকার মধ্যকালীন বা মিড টার্ম নির্বাচনের পরই যুদ্ধ শুরু হবে। তবে এখনও পর্যন্ত আমেরিকার প্রস্তাব খারিজের বার্তা অফিসিয়ালি পাঠানো হয়নি।


একদিন আগে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি রাষ্ট্রপুঞ্জে সাংবাদিকদের জানিয়েছিলেন, কাতারের মাধ্যমে আমেরিকার কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। ইরান জানিয়েছিল, ৭ দিন সময় দেওয়া হবে যুদ্ধ থামাতে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ ফাঁকা করতে। মার্কিন আধিকারিকরাও জানিয়েছিলেন, ওয়াশিংটন ও তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতিবাচক আলোচনা করছে। এদিন ইরানের শান্তি প্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের ইরানে গোলাবর্ষণ শুরু করতে চলেছে আমেরিকা। সূত্রের খবর, আমেরিকার মধ্যকালীন বা মিড টার্ম নির্বাচনের পরই যুদ্ধ শুরু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File