Iran | চলছে যুদ্ধ, রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দেবেন পেজেস্কিয়ান-আরাঘচি! মানতে হবে একাধিক নিষেধাজ্ঞা

Friday, September 18 2026, 3:51 pm
Iran | চলছে যুদ্ধ, রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দেবেন পেজেস্কিয়ান-আরাঘচি! মানতে হবে একাধিক নিষেধাজ্ঞা
highlightKey Highlights

যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে আমেরিকা সফরে যাচ্ছেন পেজেস্কিয়ান ও আরাঘচি।


আগামী ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্ততে বসছে সাধারণ পরিষদের অধিবেশন।  সেই বৈঠকে যোগ দিতে চলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন প্রশাসন জানিয়েছে, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ সত্ত্বেও তাঁরা যাতে অধিবেশনে যোগ দিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই, বৈঠকে যোগ দিতেই পেজেস্কিয়ান ও আরাঘচির ভিসা অনুমোদন করা হয়েছে। তবে ইরানি প্রতিনিধিদলের উপর বেশ কিছু শর্ত আরোপ করা হবে, জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের বাইরে অবাধ ঘোরাফেরায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File