Iran War | দাউ দাউ জ্বলছে মেরিনা টাওয়ার, প্রতিশ্রুতি ভঙ্গ, ইরানীয় ড্রোন হামলায় নাজেহাল দুবাই
Sunday, March 8 2026, 4:59 am

Key Highlightsদুবাইয়ের মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হানা তেহরানের। তবে দুবাইয়ের প্রশাসনের দাবি, ড্রোনটি আছড়ে পড়ার আগে আকাশেই সেটি ধ্বংস করা হয়েছে।
শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, প্রতিবেশীদের উপর আর হামলা চালাবে না ইরান। তিনি বলেন, “অন্য দেশগুলিকে আক্রমণ করার আমাদের কোনও ইচ্ছা নেই। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে আমি ক্ষমাপ্রার্থী।” ২৪ ঘন্টার আগেই প্রতিশ্রুতি ভঙ্গ তেহরানের। শনিবার মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দুবাই প্রশাসনের দাবি ড্রোনটিকে আকাশেই ধ্বংস করা হয়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ মেরিনা টাওয়ারের উপর পড়ে টাওয়ারের একটি অংশে দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা।
- Related topics -
- আন্তর্জাতিক
- দুবাই
- ইরান
- ইজরায়েল
- ড্রোন হামলা
- ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন


