Iran-US | ভেস্তে গেলো দ্বিতীয় দফার শান্তি বৈঠক, আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে নারাজ ইরান!

Monday, April 20 2026, 9:04 am
Iran-US | ভেস্তে গেলো দ্বিতীয় দফার শান্তি বৈঠক, আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে নারাজ ইরান!
highlightKey Highlights

আমেরিকার সঙ্গে নির্ধারিত দ্বিতীয় দফার বৈঠকে ইরান অংশ নেবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল।


আমেরিকার সঙ্গে নির্ধারিত দ্বিতীয় দফার বৈঠকে ইরান অংশ নেবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল। রবিবার ইরান সরকারের তরফে বলা হয়েছে, ওয়াশিংটনের অতিরিক্ত এবং অবাস্তব দাবি, বারবার অবস্থান বদল এবং অবরোধের কারণেই তারা আলোচনায় বসতে রাজি নন। মূলত তিনটি ইস্যুতে জট কাটার কোনও ইঙ্গিত মেলেনি। মজুত ইউরেনিয়াম হস্তান্তর করা নিয়ে ট্রাম্পের দাবি মানতে রাজি হয়নি ইরান। এদিকে হরমুজ় প্রণালীর নিয়ন্ত্রণও তারা ছাড়বে না। হেজবোল্লাহর মতো আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলিকে সাহায্য বন্ধ করা হবে না বলেও স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিয়েছে। কিন্তু আমেরিকাও এই তিনটি দাবিতে নিজেদের অবস্থানে অনড়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File