Iran Proposal | "হরমুজ প্রণালী থেকে ‘অবরোধ’ তুলে নিতে হবে" - ট্রাম্পকে ফের ১৪ দফা প্রস্তাব পাঠাল ইরান
Sunday, May 3 2026, 5:15 pm

Key Highlightsদাবিগুলির মধ্যে রয়েছে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। লেবাননেও হামলা চালানো যাবে না। মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালী থেকে ‘অবরোধ’ তুলে নিতে হবে।
একটানা তিন মাস চলার পর বিক্ষিপ্ত সংঘর্ষবিরতি শুরু হয়েছে আমেরিকা এবং ইরানের মাধ্যমে। হরমুজ নিয়ে ধন্ধের মাঝে পাকিস্তান মারফত আমেরিকার কাছে নতুন করে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের উপর থেকে সব রকম নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের বাজেয়াপ্ত করা সম্পত্তি ছেড়ে দিতে হবে। এমনকী ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেছে তারা। পারমাণবিক কর্মসূচি নিয়েও আমেরিকার সঙ্গে আলোচনার প্রস্তাব ইরানের। ট্রাম্প জানিয়েছে, লিখিত আকারে তেহরানের প্রস্তাব হাতে পাননি তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইরান
- যুদ্ধবিরতি
- পাকিস্তান
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প


