Iran | মাটির নিচে ক্ষেপণাস্ত্রের ভান্ডার! ইরানের প্রকাশিত ছবি নিয়ে উদ্বেগ বাড়লো ট্রাম্পের!
Monday, March 23 2026, 5:08 pm

Key Highlightsমাটির নিচে লুকনো গোপন ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ঝলক দেখালো ইরান। যেখানে থরে থরে সাজানো রয়েছে ভয়ংকর সব ক্ষেপণাস্ত্র।
আমেরিকা ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্রমশ বাড়ছে উত্তাপ। আমেরিকা ও ইজরায়েলের যৌথ মার সামলে প্রত্যাঘাতের পথে হেঁটেছে ইরান। এরই মাঝে এবার মাটির নিচে লুকনো গোপন ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ঝলক দেখালো ইরান। যেখানে থরে থরে সাজানো রয়েছে ভয়ংকর সব ক্ষেপণাস্ত্র। ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সামরিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। কিন্তু ইরানের সংবাদমাধ্যমের তরফে যে ছবি সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ভূগর্ভস্থ গোপন সামরিক ঘাঁটিতে থরে থরে সাজানো ক্ষেপণাস্ত্র। যাকে ‘হীমশৈলের চূড়া’ বলে দাবি করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- ইজরায়েল
- সামরিক বাহিনী


