Flydubai Plane Incident | ফ্লাইদুবাই-কাণ্ডে ইরান যোগ? তদন্তে যোগ দিতে চায় ইজরায়েল, পাইলটকে প্রশংসা নেতানিয়াহুর!
Thursday, October 1 2026, 9:15 am

Key Highlightsফ্লাইদুবাই বিমান কাণ্ডে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে হামলাকারী সহকারী পাইলটকে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে যোগ দিতে চায় ইজরায়েল।
ফ্লাইদুবাই বিমান কাণ্ডে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে হামলাকারী সহকারী পাইলটকে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে যোগ দিতে চায় ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। হামলার নেপথ্যে কোনো সহযোগী বা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মাঝআকাশে রক্তাত্ব অবস্থাতেও অসীম সাহসিকতা দেখিয়ে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচানোয় ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ভূয়সী প্রশংসা করেছেন নেতানিয়াহু। তিনি পাইলটকে ‘সত্যিকারের নায়ক’ আখ্যা দিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন। ওমানের নাগরিক ওই হামলাকারীর ছুরিকাঘাত সত্ত্বেও ক্যাপ্টেন ককপিটের দরজা খুলে দেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- বিমান দুর্ঘটনা
- বিমান


