Iran-Israel War | "যুদ্ধ থামাতে রাজি ইরান"- একাধিক শর্ত দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান
Thursday, March 12 2026, 3:29 am

Key Highlightsযুদ্ধ থামাতে রাজি ইরান বলেও জানিয়েছেন তিনি। তবে এই জন্য তিনটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। আমেরিকা ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার খামেনেইয়ের। বৃহস্পতিবার থেকে ফের ইরানে ড্রোন হামলা শুরু করেছে ইজরায়েল। এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান জানালেন, তাঁরা যুদ্ধ থামাতে রাজি। তবে তিনখানা শর্ত মানতে হবে পশ্চিমীদের। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, ‘এই যুদ্ধের অবসানের একমাত্র উপায় হল ইরানের বৈধ অধিকার, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি স্বীকৃতি দেওয়া।’


