Iran-Israel War | যুদ্ধের জেরে গ্যাস সংকট, অগ্রাধিকার গৃহস্থের রান্নাঘর-মিড ডে মিলে, ১০ দফা নির্দেশিকা জারি নবান্নের
Thursday, March 12 2026, 3:38 pm

Key Highlightsঅগ্রাধিকার দেওয়া হয়েছে গৃহস্থের রান্নাঘর, মিড ডে মিল, হাসপাতালে পরিষেবাকে। উদ্ভূত পরিস্থিতিতে হোটেল, রেস্তরাঁয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে রাশ টানা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সংকট দেখা দিয়েছে দেশে। বৃহস্পতিবার নবান্নের তরফে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ দফা পরামর্শ সহকারে এসওপি বা বিশেষ নির্দেশিকা তৈরী হলো। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সবচেয়ে আগে গ্যাস সরবরাহ করতে হবে গৃহস্থের ঘরে। তারপর অগ্রাধিকারের ভিত্তিতে হাসপাতাল, স্কুলে স্কুলে মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পড়ুয়াদের হস্টেলগুলিতে গ্যাস সরবরাহ করা হবে। সেক্ষেত্রে হোটেল, রেস্তরাঁয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে রাশ টানা হবে। সপরবহঃ নিয়ে সমস্যায় পড়লে ফোন করতে পারেন হেল্প লাইন নং ১০৭০ কিংবা মোবাইল নং ৮৬৯৭৯৮১০৭০তে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- রান্নার গ্যাস
- গ্যাস বুকিং
- গ্যাস সিলিন্ডার
- সরকারি স্কুল
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- নবান্ন
- নবান্ন


