Iran-India | ‘ভারত আমাদের বন্ধু’- হরমুজে ভারতীয় জাহাজকে ‘ছাড়’ ইরানীয়দের

Friday, March 13 2026, 5:04 pm
Iran-India | ‘ভারত আমাদের বন্ধু’- হরমুজে ভারতীয় জাহাজকে ‘ছাড়’ ইরানীয়দের
highlightKey Highlights

অগ্নিগর্ভ পরিস্থিতিতেই ইরান স্পষ্ট জানিয়ে দিল, ভারতীয় জাহাজগুলোর জন্য এই পথ সম্পূর্ণ নিরাপদ। ভারতকে ‘প্রকৃত বন্ধু’ হিসেবেই দেখে তেহরান।


পশ্চিম এশিয়ায় তুঙ্গে যুদ্ধ পরিস্থিতি। ইতিমধ্যেই ‘Strait of Hormuz’ বা ‘হরমুজ় প্রণালী’ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে তেহরান। এই পরিস্থিতিতে হরমুজের বাইরে আটকে ছিল ভারত সহ একাধিক দেশের জাহাজ। গত কয়েকদিনে ভারতের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপ হয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। তারপরই হরমুজে ভারতীয় জাহাজগুলোয় ছাড়পত্র দিলো তেহরান। আজ ইরানি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ফাতালি জানিয়ে দিলেন, ‘ভারত আমাদের বন্ধু। আপনারা আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই তা (হরমুজ় দিয়ে ভারতের জাহাজ চলাচল) দেখতে পাবেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File