Iran | ' আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি', যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ ইরানের!

Tuesday, March 31 2026, 4:38 pm
Iran | ' আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি', যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ ইরানের!
highlightKey Highlights

তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি।


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন  শান্তি ফেরাতে ইরানের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আলোচনা চলছে। এমনকি আমেরিকার ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান। কিন্তু মঙ্গলবার যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সেই দাবি খারিজ করে দিল ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি। কেবল যুদ্ধবিরতি নিয়ে অনুরোধ এসেছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করেছেন, ওয়াশিংটন পাকিস্তান-সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং আলোচনার জন্য অনুরোধ করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File