Iran-US | শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনার মধ্যেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের!

Wednesday, June 3 2026, 9:55 am
Iran-US | শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনার মধ্যেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের!
highlightKey Highlights

মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইতি টানতে শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা জারি রয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইতি টানতে শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা জারি রয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে। শোনা যাচ্ছে, চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছে দুই দেশ। কিন্তু এরই মধ্যে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাল ইরান। অন্যদিকে সাইরেন বেজে উঠেছে বাহরিনে। এদিকে কুয়েতের সেনা জানিয়েছে, তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। বুধবার ভোরের দিকে সারা দেশজুড়েই শোনা গিয়েছে বিস্ফোরণের বিকট শব্দ। এর মধ্যেই ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, পারস্য সাগর, হরমুজ প্রণালী ও কেশন দ্বীপে মার্কিন হানার ‘বদলা’ নিতেই তারা কুয়েতে হামলা চালিয়েছে। যদিও আমেরিকা এমন হামলা কথা অস্বীকার করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File