Iran-Israel | পারমাণবিক কেন্দ্রে হামলার পাল্টা জবাব! ইজ়রায়েলের শহরতলিতে মিসাইল হামলা তেহরানের

Sunday, March 22 2026, 4:58 am
Iran-Israel | পারমাণবিক কেন্দ্রে হামলার পাল্টা জবাব! ইজ়রায়েলের শহরতলিতে মিসাইল হামলা তেহরানের
highlightKey Highlights

ডিমোনার শিমোন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর।


শনিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল। এই হামলার পাল্টা জবাব দিলো তেহরান। এদিন ইজ়রায়েলের ডিমোনা এবং আরাদ শহরে শক্তিশালী মিসাইল হামলা ইরানের। সূত্রের খবর, ডিমোনার শিমোন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একাধিক আবাসিক ভবনগুলোর সামনের অংশ ধ্বংস হয়ে গিয়েছে। ইজ়রায়েলের জাতীয় জরুরি পরিষেবা মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছেন, আরাদ শহরে ৮৪ জন আহত হয়েছেন, ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ডিমোনা শহরে জখম হয়েছেন কমপক্ষে ৩৩।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File