Iran War | আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজি ইরান, তবে মানতে হবে দুটি শর্ত!

Monday, April 27 2026, 12:31 pm
Iran War | আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজি ইরান, তবে মানতে হবে দুটি শর্ত!
highlightKey Highlights

দীর্ঘ ৪০ দিনেরও বেশি সময় ধরা চলা রক্তাক্ষয়ী যুদ্ধের সমাধানসূত্র বের করতে এবং শান্তি ফেরাতে আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজি ইরান।


দীর্ঘ ৪০ দিনেরও বেশি সময় ধরা চলা রক্তাক্ষয়ী যুদ্ধের সমাধানসূত্র বের করতে এবং শান্তি ফেরাতে আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজি ইরান। কিন্তু তার আগে ওয়াশিংটনকে দু’টি শর্ত মানতে হবে বলে জানিয়ে দিয়েছে তেহরান। লেবাননের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে পরমাণু আলোচনায় বসতে হলে তাদের দু’টি শর্ত মানতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে এবং নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয়, তাও নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে, তা তুলতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File