Strait of Hormuz | 'প্রতিশ্রুতি ভঙ্গ করেছে', ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের!
Saturday, April 18 2026, 1:31 pm

Key Highlightsইরানের সামরিক কমান্ডের তরফে বলা হয়, আমেরিকা ইরানের বন্দরে জাহাজ অবরোধ অব্যাহত রেখে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করলো ইরান। ইরানের সামরিক কমান্ডের তরফে বলা হয়, আমেরিকা ইরানের বন্দরে জাহাজ অবরোধ অব্যাহত রেখে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে প্রবেশকারী সব জাহাজের চলাচলের স্বাধীনতা ফিরিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত হরমুজের পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে থাকবে। এদিকে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই হরমুজ দিয়ে যাওয়া একটি ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করলো ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। ওই ট্যাঙ্কারের ক্যাপ্টেন জানিয়েছেন যে, ইরানের রেভোলিউশনারি গার্ডস কোরের দুটি গানবোট তাদের ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- হরমুজ় প্রণালী
- ব্রিটেন


