IPU Protest | ধর্ষণের অভিযোগ, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভাঙচুর-আগুন, উত্তাল পাঞ্জাব

Sunday, September 27 2026, 7:03 am
IPU Protest | ধর্ষণের অভিযোগ, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভাঙচুর-আগুন, উত্তাল পাঞ্জাব
highlightKey Highlights

ধর্ষণের অভিযোগ এবং এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে ছড়িয়ে পড়া দাবিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (LPU)।


পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (LPU)-তে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগের তীর ক্যাম্পাসে কর্মরত এক নির্মাণকর্মীর বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। যদিও এই দাবির কোনও নিশ্চয়তা মেলেনি। এই ঘটনায় শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিক্ষোভ চলছে। ক্যাম্পাসের জানলার কাচ ও ফুলের টব ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। কাপুরথলার SSP গৌরব তুরা বলেন, ‘গত রাতে আমরা জানতে পারি, পড়ুয়ারা জালন্ধর হাইওয়ে অবরোধ করেছেন। সেখানে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে জানতে পারি, পড়ুয়ারা LPU প্রশাসনের বিরুদ্ধে কিছু বিষয় তুলেছেন এবং ধর্ষণের ঘটনা নিয়ে গুজব ছড়িয়েছে। এই ধরনের কোনও অপরাধের ঘটনা আমাদের কাছে জানানো হয়নি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File