IPL 2026 | ভিআইপি-ভিভিআইপি পরিচয়ে টিকিট কালোবাজারি! কেকেআর ম্যাচ বিতর্কে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের
Wednesday, May 6 2026, 2:05 pm

Key Highlightsসানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ঘিরে টিকিট বিক্রির অনিয়মের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ।
আইপিএল চলাকালীন নয়া বিতর্ক সামনে এলো। সূত্রের খবর, ৩ মে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারির অভিযোগ উঠেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি মাহিন্দ্রা থার গাড়ি, পাঁচটি আইপিএল টিকিট, পাঁচটি মোবাইল ফোন এবং একাধিক জাল নথি উদ্ধার করা হয়েছে। অভিযোগ, ধৃতরা কখনও বিচারপতি, কখনও মন্ত্রী, আবার কখনও রাজ্যপালের নাম জাল করে ক্রিকেট সংস্থার কাছ থেকে টিকিট সংগ্রহ করত।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল 2026
- আইপিএল
- ipl
- ক্রিকেট
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- কেকেআর
- সুপারফাস্ট টিকিট বুকিং
- স্ক্যাম
- সানরাইজার্স হায়দরাবাদ


