Debraj Chakraborty | মোবাইলের চ্যাট ডিলিট, দেবরাজের গ্রেফতারির ঘটনায় তদন্তকারীদের হাতে কিছু চাঞ্চল্যকর তথ্য!

Key Highlightsদেবরাজের বাড়ি থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। কিন্তু, মোবাইলের চ্যাট আগেই ডিলিট করা হয়েছে বলে খবর।
তোলাবাজি, হুমকি থেকে প্রোমোটারি, জমি দখল সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবারই দেবরাজ চক্রবর্তীকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবার দেবরাজের গ্রেফতারির ঘটনায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, দেবরাজের বাড়ি থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। কিন্তু, মোবাইলের চ্যাট আগেই ডিলিট করা হয়েছে বলে খবর। চ্যাট উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কোন চ্যাট ডিলিট করা হয়েছে, কাকে চ্যাট পাঠানো হয়েছিল, তা জানার চেষ্টার করছেন তাঁরা। চ্যাট উদ্ধারে প্রয়োজনে ফরেন্সিক বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হতে পারে বলে তদন্তকারী আধিকারিক সূত্রে খবর। এদিকে, দেবরাজের একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ল্যাপটপ থেকে ডিসি গ্লোবাল সংস্থার নথি পাওয়া গিয়েছে। এই সংস্থাটি আসলে দেবরাজ চক্রবর্তীর। তাঁর রাজারহাট রোডে পৈত্রিক বাড়িতে ওই কোম্পানি চালাতেন দেবরাজ। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, কোম্পানি সংক্রান্ত তথ্য, চ্যাটই ডিলিট করা হয়েছিল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- গ্রেফতার


