Wandhama Case | সেনার পোশাক পরে কাশ্মীরি পণ্ডিতদের ওপর জঙ্গিদের হত্যালীলা! ২৮ বছর পর ফের শুরু ওয়ানধামা হত্যাকাণ্ডের তদন্ত!

Monday, August 24 2026, 10:09 am
Wandhama Case | সেনার পোশাক পরে কাশ্মীরি পণ্ডিতদের ওপর জঙ্গিদের হত্যালীলা! ২৮ বছর পর ফের শুরু ওয়ানধামা হত্যাকাণ্ডের তদন্ত!
highlightKey Highlights

গত কয়েকদিন ধরে ওয়ানধামা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে।


১৯৯৮ সালে সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের রাতে ওয়ানধামা হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা কাশ্মীর। সেনার পোশাক পরে নির্বিচারে হত্যালীলা চালিয়েছিল জঙ্গিরা। প্রাণ হারিয়েছিলেন ২৩ জন কাশ্মীরি পণ্ডিত। এবার সেই ঘটনায় ফের তদন্ত শুরু করছে জম্মু ও কাশ্মীরের রাজ্য গোয়েন্দা বিভাগ এসআইএ। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে ওয়ানধামা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তারপরই এসআইএ সিদ্ধান্ত নিয়েছে, মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্ত ফের শুরু হবে। জম্মু ও কাশ্মীরের রাজ্য গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ওয়ানধামা হত্যাকাণ্ডে নিহত বিজেপি নেতা টিকা লাল টাপলু হত্যার সঙ্গে জড়িত বেশ কয়েকটি জায়গায় সম্প্রতি তল্লাশি চালানো হয়েছে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব জঙ্গিদের যোগ ছিল আপাতত তাদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। হিংসার নেপথ্যে কাদের কী ভূমিকা ছিল সেসবও খতিয়ে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File