International Yoga Day-Modi | "যোগাভ্যাস করলে মন শান্ত থাকে"- অনুষ্ঠান মঞ্চ থেকে যোগের মাহাত্ম্য ব্যাখ্যা প্রধানমন্ত্রীর
Sunday, June 21 2026, 3:56 am

Key Highlightsবাংলায় যোগ ফেরানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে মহাসমারোহে হচ্ছে যোগ দিবসের বিশেষ কর্মযজ্ঞ। এদিন শুরুতেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, “পশ্চিমবাংলায় হারিয়ে যাওয়া, ভুলিয়ে যাওয়া যোগকে ২০২৬ আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন প্রধামন্ত্রী। শতকোটি প্রণাম জানাই।” যোগের উপকারিতা নিয়ে প্রধানমন্ত্রী বললেন, “বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ। রোজ যোগাভ্যাস করলে মন শান্ত থাকে, উদ্বেগকে দূরে রাখা যায়। যোগ দুঃখের বিনাশ করে। যোগ জীবনের ভারসাম্য রাখা শেখায়। কী করা উচিত, কী করা উচিত নয়, তা শেখায় যোগ। যখন আমরা শরীরকে সঠিকভাবে চালানো শিখে নিই, তখন সুস্বাস্থ্য আমাদের সর্বদাই সঙ্গে থাকে। শুধু শারীরিক স্বাস্থ্য ভালো রাখে না, মানসিক স্বাস্থ্য থেকে শারীরিক স্বাস্থ্যের মার্গ দেখায়।”
- Related topics -
- শহর কলকাতা
- বিশ্ব যোগ দিবস
- যোগাভ্যাস
- যোগাসন
- প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদি
- পশ্চিমবঙ্গ
- রাজ্য
- শুভেন্দু অধিকারী


