International Yoga Day | কলকাতাতেই হবে অনুষ্ঠান, যোগ দিবস নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর!
Thursday, May 28 2026, 2:34 pm

Key Highlightsএবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতাতেই পালিত হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব।
বাংলায় বিজেপি সরকার গঠন হতেই একের পর এক উপহার। এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতাতেই পালিত হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ লক্ষ মানুষ অংশ নেবেন এই অনুষ্ঠানে। প্রতি বছরই ২১ জুন দেশজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। দেশের কোনও একটি প্রান্তে যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুষ মন্ত্রক সূত্রে খবর, এবার কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হতে পারে। যদিও এখনও জায়গা চূড়ান্ত হয়নি।
- Related topics -
- শহর কলকাতা
- নরেন্দ্র মোদি
- যোগাভ্যাস
- যোগাসন
- বিশ্ব যোগ দিবস
- স্বাস্থ্য


