Lashkar Leader | পাকিস্তানে মৃত মার্কিন অর্থ দফতরের তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি মহম্মদ সারওয়ার!

Monday, October 19 2026, 5:54 pm
Lashkar Leader | পাকিস্তানে মৃত মার্কিন অর্থ দফতরের তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি মহম্মদ সারওয়ার!
highlightKey Highlights

পাকিস্তানের লাহোরে মৃত্যু হয়েছে মার্কিন অর্থ দফতরের তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি মহম্মদ সারওয়ারের।


পাকিস্তানের লাহোরে মৃত্যু হয়েছে মার্কিন অর্থ দফতরের তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি মহম্মদ সারওয়ারের। গত রবিবার মসজিদে নমাজ পড়তে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পাকিস্তান মার্কাজ-ই-মুসলিম লিগের পঞ্জাব প্রদেশের সভাপতি ছিলেন সারওয়ার। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ স্পষ্ট নয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত লেগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ২০১৬ সালে মার্কিন অর্থ দপ্তর তাঁকে ‘গ্লোবাল টেররিস্ট’ হিসেবে চিহ্নিত করেছিল। লস্কর-ই-তইবার হয়ে অর্থ সংগ্রহ ও আর্থিক লেনদেন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন তিনি। মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদের সংগঠনের সঙ্গেও তাঁর যোগ ছিল। লাহোরের জামিয়া আল-কাদসিয়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File