Instagram | ‘ধর্ষণের ভিডিও’-‘শিশু ভিডিও’-র বিজ্ঞাপন প্রচার! কাঠগড়ায় ইনস্টাগ্রাম-টেলিগ্ৰাম, মেটাকে নোটিস কেন্দ্রের

Friday, July 3 2026, 3:48 pm
Instagram | ‘ধর্ষণের ভিডিও’-‘শিশু ভিডিও’-র বিজ্ঞাপন প্রচার! কাঠগড়ায় ইনস্টাগ্রাম-টেলিগ্ৰাম, মেটাকে নোটিস কেন্দ্রের
highlightKey Highlights

বিবিসি আই-এর একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে দেখা গিয়েছে, ইনস্টাগ্রাম অর্থের বিনিময়ে ‘ধর্ষণের ভিডিও’ এবং ‘শিশু ভিডিও’-এর মতো শব্দযুক্ত বিজ্ঞাপন প্রচার করছে।


বিতর্কের মুখে ইনস্টাগ্রাম। বিবিসি আই-এর একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম অর্থের বিনিময়ে ‘ধর্ষণের ভিডিও’ এবং ‘শিশু ভিডিও’-এর মতো শব্দযুক্ত বিজ্ঞাপন প্রচার করছে। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে মাত্র ৯৯ টাকার বিনিময়ে এই ধরনের অবৈধ ভিডিও বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে বিবিসি। এই ঘটনায় জবাবদিহি চেয়ে তথ্যপ্রযুক্তি জায়েন্ট ‘মেটা’কে চিঠি পাঠাল খোদ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, প্রত্যেকটি বিজ্ঞাপন ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের ধাপ পার হওয়ার পরেই প্রকাশিত হয়। অর্থাৎ, আপত্তিকর ভিডিওগুলির বিষয়ে সম্পূর্ণ অবগত ছিল ইনস্টাগ্রাম তথা মেটা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File