Indranil Sen | তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিন খারিজ আদালতের

Wednesday, July 29 2026, 4:15 am
Indranil Sen | তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিন খারিজ আদালতের
highlightKey Highlights

তোলাবাজি ও ভয় দেখানো সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল করল আদালত।


তোলাবাজি ও ভয় দেখানো সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল করল আদালত। মঙ্গলবার মন্ত্রীর আগাম জামিনের আবেদন বাতিল করল চুঁচুড়ার প্রথম দায়রা আদালত। চলতি বছরের ৪ জুলাই চন্দনগর কর্পোরেশনের ঠিকাদারদের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জনৈক প্রদীপ দে। ১০৭ নম্বর কেসে, তোলাবাজি, চিটিং, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি চন্দননগর বিধানসভা উৎসবের নাম করে প্রভাবশালী মানুষের থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে আত্মসাতের অভিযোগও রয়েছে ইন্দ্রনীলের বিরুদ্ধে। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় বলেন, "প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল হওয়ায় তাঁকে গ্রেফতার করতে আর কোনও বাধা রইল না পুলিশের।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File