Indore Fire News | বৈদ্যুতিক গাড়ি থেকে আগুন লাগলো গোটা বাড়িতে! ইন্দোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৭
Wednesday, March 18 2026, 5:03 am

Key Highlightsইন্দোরের বেঙ্গলি স্কোয়ারের কাছে একটি কলোনির বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন জীবন্ত পুড়ে মারা গিয়েছেন।
মধ্যপ্রদেশে ভয়াবহ অগ্নিকান্ড। বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগে পুড়লো গোটা বাড়ি। বুধবার ভোরে ভয়াবহ এই ঘটনা ঘটেছে ইন্দোরের ছোট রাজওয়াড়া এলাকার প্রীতিনগরে। সূত্রের খবর, এদিন পুগালিয়া পরিবার তাঁদের বাড়ির বাইরে পার্ক করা ইলেকট্রিক গাড়িটি চার্জে দিয়েছিল। বুধবার ভোর ৩টা-৪টার নাগাদ চার্জিং পয়েন্টে একটি শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। এরপর সেই আগুনে কবলে পড়ে বাড়িটি। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় বেশ কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই দুর্ঘটনায় ৭ জন জীবন্ত দগ্ধ হয়েছেন। পালিয়ে প্রাণে বেঁচেছেন ৩ জন।
- Related topics -
- দেশ
- ইন্দোর
- মধ্যপ্রদেশ
- মধ্যপ্রদেশ সরকার
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ


