Indonesia Earthquake | ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭! জারি হয়েছে সুনামি সতর্কতাও!

Saturday, August 15 2026, 9:01 am
Indonesia Earthquake | ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭! জারি হয়েছে সুনামি সতর্কতাও!
highlightKey Highlights

শনিবার ভোরে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭।


মাত্র চার মাস আগেই শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল ১৭,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জের দেশটি। শনিবার ভোরে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। প্রাকৃতিক দুর্যুগে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে এদিকে মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনের পরই জারি হয়েছে সুনামি সতর্কতা। এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর এখনও বিশদে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভয়াবহ কম্পনের জেরে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। কম্পনের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রথমকম্পনটির পরেও অন্তত তিনটি শক্তিশালী আফটার শকের কথা জানা গিয়েছে। সেগুলির মাত্রা ছিল যথাক্রমে ৫.৯, ৫.৬ এবং ৬.১।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File