Indonesia Earthquake | শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ভেঙেছে একাধিক বাড়ি, জারি সুনামি সতর্কতা!

Thursday, April 2 2026, 4:16 am
Indonesia Earthquake | শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ভেঙেছে একাধিক বাড়ি, জারি সুনামি সতর্কতা!
highlightKey Highlights

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (US Geological Survey) জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল ৭.৪।


বৃহস্পতিবার ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল ৭.৪। স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে মলুকা সাগরে আঘাত হানে ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে। কাঁপুনির প্রভাবে একাধিক বাড়ি ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। ভূমিকম্পে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এক জনের। ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ এর সতর্কতা জারি হয়েছে হাওয়াই-এ অবস্থিত প্যাসিফিক সুনামি সেন্টার। পরে অবশ্য তা প্রত্যাহার করে দেওয়া নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File