Indigo Flight | ছিলেন ৩ সাংসদ-সহ ৬৭ যাত্রী, ইঞ্জিন বিকল হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান!

Monday, November 2 2026, 2:25 pm
Indigo Flight | ছিলেন ৩ সাংসদ-সহ ৬৭ যাত্রী, ইঞ্জিন বিকল হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান!
highlightKey Highlights

কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিন রানওয়েতে এগোনোর সময় হঠাৎ বিকল হয়ে যায়।


কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিন রানওয়েতে এগোনোর সময় হঠাৎ বিকল হয়ে যায়। তিন সাংসদ-সহ ৬৭ জন যাত্রী নিয়ে বিমানটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঘটনার জেরে যাত্রীদের প্রায় দু'ঘণ্টা বিমানের ভেতরে আটকে থাকতে হয় এবং শেষ পর্যন্ত উড়ানটি বাতিল করা হয়।এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ডিএমকে সাংসদ পি উইলসন ডিজিসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ত্রুটিপূর্ণ বিমানকে কী ভাবে উড়ানের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি, যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপস করা হলে সংশ্লিষ্ট বিমান সংস্থার লাইসেন্স বাতিলের দাবিও জানিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File