Arunachal | সীমান্তবর্তী অঞ্চলে জমি দখল করে নিয়েছে চিন, বিস্ফোরক অভিযোগ অরুণাচলের আদিবাসীদের!

Monday, June 29 2026, 11:40 am
Arunachal | সীমান্তবর্তী অঞ্চলে জমি দখল করে নিয়েছে চিন, বিস্ফোরক অভিযোগ অরুণাচলের আদিবাসীদের!
highlightKey Highlights

অরুণাচলের সুবানসিড়ি জেলার স্থানীয় ‘নাহ’ সম্প্রদায়ের আদিবাসীদের অভিযোগ, সীমান্তবর্তী অঞ্চলে তাঁদের জমি দখল করে নিয়েছে চিন।


প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের সঙ্গে ভারতের ঠোকাঠুকির মাঝেই ভয়ংকর অভিযোগ অরুণাচলের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের। অরুণাচলের সুবানসিড়ি জেলার স্থানীয় ‘নাহ’ সম্প্রদায়ের আদিবাসীদের অভিযোগ, সীমান্তবর্তী অঞ্চলে তাঁদের জমি দখল করে নিয়েছে চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনের সেনাবাহিনী ভারতের অনেকখানি জমি অবৈধভাবে দখল করেছে। সূত্রের খবর, আদিবাসী সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। যেখানে তাঁদের অভিযোগ, গত ৬ বছরের মধ্যে চিনের সেনাবাহিনী তাদের পৈতৃক জমি, চারণভূমির বড় অংশ দখল করে নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, চিন গত ১০-১৫ বছর ধরে ওই এলাকায় ধীরে ধীরে দখলদারি শুরু করেছে। তবে ২০২০ সাল থেকে এই আগ্রাসন ভয়ংকরভাবে বেড়ে গিয়েছে। আদিবাসীদের অভিযোগ সত্যি হলে এই তথ্য নিশ্চিতভাবেই কেন্দ্রের জন্য অত্যন্ত উদ্বেগের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File