Operation Amistad | বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে ভারত, 'অপারেশন আমিস্তাদ'-এর মাধ্যমে পাঠানো হলো ত্রাণ-সহ দুটি বিমান!

Friday, June 26 2026, 11:18 am
Operation Amistad | বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে ভারত, 'অপারেশন আমিস্তাদ'-এর মাধ্যমে পাঠানো হলো ত্রাণ-সহ দুটি বিমান!
highlightKey Highlights

জোড়া ভূমিকম্প এবং ২০ বার আফটারশকে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ভারত।


জোড়া ভূমিকম্প এবং ২০ বার আফটারশকে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ভারত। ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে ভারতে শুরু হল’অপারেশন আমিস্তাদ’ (Operation Amistad)। স্প্যানিশ ভাষায় Amistad শব্দের অর্থ ‘বন্ধুত্ব’। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার দু’টি C-17 বিমান ভেনেজ়ুয়েলায় পাঠানো হয়েছে। ওই বিমান দ্বারা পাঠানো হচ্ছে ৩৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং দুটি BHISHM কিউব। ইতিমধ্যেই বিমান দু’টি ভেনেজ়ুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মধ্যে দিয়ে ভারত-ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছে নয়াদিল্লি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File