Indian Army | তীক্ষ্ণ নজর ও বলিষ্ঠ শক্তি, বর্ডারে আকাশপথে নজরদারি চালিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল হামলা করবে ভারতের নতুন বাজ ব্যাটেলিয়ন!
Wednesday, July 1 2026, 11:28 am

Key Highlightsঅপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়ে এবার বাজ ব্যাটেলিয়ানের (Baaz Battelion) সূচনা করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)।
ভারতীয় সেনাবাহিনীতে নতুন সদস্য। অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়ে এবার বাজ ব্যাটেলিয়ানের (Baaz Battelion) সূচনা করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। এই বাজ ব্যাটেলিয়ন তৈরি হয়েছে ড্রোন নিয়ে। যুদ্ধ পরিস্থিতিতে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে কীভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল হামলা চালানো যায়, তার জন্য কাজ করবে এই ব্যাটেলিয়ন। প্রযুক্তি নির্ভর এই ব্যাটেলিয়নে বিশেষ জায়গা পাবেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা। বাজ ব্যাটেলিয়ন একদিকে যেমন সীমান্তে নজরদারি বাড়াবে, তেমনই ড্রোন যুদ্ধের জন্যও প্রস্তুত করবে। ফ্রন্টলাইন ইউনিট ও ইন্টেলিজেন্স সিস্টেমের সহযোগিতায় কাজ করবে। জানা গিয়েছে, সীমান্ত এলাকায় আকাশপথে নজরদারির দায়িত্ব থাকবে এই ইউনিটের। সেনাবাহিনীর ফ্রন্টলাইন ইউনিটকে সঠিক সময়ে, সঠিক ইন্টেলিজেন্স ইনপুট দেওয়াই হবে এই ব্যাটেলিয়নের কাজ।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় সেনা
- ভারতীয় বায়ুসেনা
- ভারতীয় সেনা


