Dengue Vaccine | আগামী বছরই বাজারে আসছে ডেঙ্গুর ভারতীয় টিকা 'ডেঙ্গিঅল', স্বস্তির খবর দিল ICMR!
Monday, September 14 2026, 11:37 am

Key Highlightsরাজ্যে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নেওয়ার মধ্যেই স্বস্তির খবর দিল আইসিএমআর (ICMR)।
রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নেওয়ার মধ্যেই স্বস্তির খবর দিল আইসিএমআর (ICMR)। ২০২৭ সালের ডেঙ্গু মরশুম অর্থাৎ আগস্ট-সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে চলেছে ডেঙ্গুর প্রথম ভারতীয় প্রতিষেধক 'ডেঙ্গিঅল'। আইসিএমআর ও প্যানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টিকাটি একক ডোজের (single-dose)। এটি ডেঙ্গুর চারটি ভিন্ন রূপের (ডেন-১ থেকে ৪) বিরুদ্ধেই অত্যন্ত কার্যকর। বর্তমানে সারা দেশের ১৯টি সেন্টারে ১০ হাজারেরও বেশি মানুষের ওপর এর তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আইসিএমআর-এর ডিজি জানান, দ্বিতীয় দফার ট্রায়ালে অত্যন্ত ইতিবাচক ফলাফল মিলেছে। তৃতীয় পর্যায়ের চূড়ান্ত রিপোর্ট ও নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় সবুজ সংকেত মিললেই আগামী বছর থেকেই সাধারণ মানুষের জন্য এই টিকা উপলব্ধ হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ডেঙ্গু
- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ


