Indias Crude Oil | ভারতের অপরিশোধিত তেলের মজুত কমেছে প্রায় ১৫ শতাংশ! মজুত তেল দিয়ে কত দিনের চাহিদা মেটানো সম্ভব?

Friday, May 15 2026, 9:15 am
Indias Crude Oil | ভারতের অপরিশোধিত তেলের মজুত কমেছে প্রায় ১৫ শতাংশ! মজুত তেল দিয়ে কত দিনের চাহিদা মেটানো সম্ভব?
highlightKey Highlights

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি নিরাপত্তাতে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি নিরাপত্তাতে। আন্তর্জাতিক পণ্য বাজার বিশ্লেষণকারী সংস্থা কেপলার (Kpler)-এর হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ থেকে ভারতের অপরিশোধিত তেলের মজুত প্রায় ১৫ শতাংশ কমেছে। ফেব্রুয়ারির শেষে ভারতের হাতে মোট ১০ কোটি ৭০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেলের মজুত ছিল। বর্তমানে তা নেমে এসেছে ৯ কোটি ১০ লক্ষ ব্যারেলে। ভারত প্রতিদিন প্রায় ৫০ লক্ষ ব্যারেল তেল ব্যবহার করে। সেই হিসাবে বর্তমান মজুত দিয়ে প্রায় ১৮ দিনের চাহিদা মেটানো সম্ভব। তবে কেন্দ্র জানিয়েছে, সমুদ্রপথে ভারতে আসা কার্গো-সহ মোট মজুত দেশের প্রায় ৬০ দিনের চাহিদা পূরণ করতে সক্ষম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File