Strait of Hormuz | হরমুজ প্রণালী অতিক্রম করতে গিয়েও ফিরে গেল ভারতীয় জাহাজ, অস্থির পরিস্থিতিতে ফের বাড়তে পারে তেলের দাম!

Saturday, April 18 2026, 9:02 am
Strait of Hormuz | হরমুজ প্রণালী অতিক্রম করতে গিয়েও ফিরে গেল ভারতীয় জাহাজ, অস্থির পরিস্থিতিতে ফের বাড়তে পারে তেলের দাম!
highlightKey Highlights

ইরান হরমুজ প্রণালী খুলে দিলেও হরমুজের মুখে অবরোধ জারি রেখেছে আমেরিকা।


ইরান হরমুজ প্রণালী খুলে দিলেও হরমুজের মুখে অবরোধ জারি রেখেছে আমেরিকা। এই আবহে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করা জাহাজগুলি ধন্দে পড়েছে। বেশ কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ অতিক্রমণ করতে গিয়েও তা না করে পারস্য উপসাগরে ফিরে গিয়েছে। হরমুজ অতিক্রম করতে এসেও ঘুরে যাওয়া জাহাজগুলির মধ্যে রয়েছে ভারতীয় জাহাজও। এমনিতে ইরান হরমুজ অবরোধ বন্ধের ঘোষণা দেওয়ার পরে বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে কমেছিল। কিন্তু হরমুজ প্রণালী নিয়ে এই চলমান অস্থির পরিস্থিতিতে ফের তেলের দাম বাড়তে পারে বাজারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File