Strait of Hormuz | হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ইরানি হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, ইরানের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির!

Tuesday, July 14 2026, 9:39 am
Strait of Hormuz | হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ইরানি হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, ইরানের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির!
highlightKey Highlights

হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ইরানি হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের।


হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে ইরানি হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণে ‘মোমবাসা’ এবং’আল বাহিয়াহ’ নামে দু’টি তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলা চালায় ইরান। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয় এবং আরও আটজন আহত হন। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনের নাগরিক। এবার এই ঘটনায় কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ইরানের কূটনীতিককে ডেকে পাঠিয়েছে বিদেশমন্ত্রক। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দিল্লিতে ইরানের দূতাবাসের ডেপুটি রাষ্ট্রদূত মহম্মদ জাভেদ হোসেইনিকে তলব করেছে বিদেশমন্ত্রক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File