Rupee | ঘুরে দাঁড়াল ইন্ডিয়ান রুপি, সোমবার মার্কিন ডলারের সাপেক্ষে টাকার বিনিময়দর হয়েছে ৯৩.৫৯!
Monday, March 30 2026, 6:07 am

Key Highlightsগত সপ্তাহে নাগাড়ে পতনের জেরে আমেরিকান ডলারের সাপেক্ষে সর্বকালীন সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল টাকার দাম।
একদিকে ইরানে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের জেরে বেড়েছে জ্বালানির দাম। অন্যদিকে পতন দেখা গিয়েছে ভারতের শেয়ার বাজারে। তবে এই আবহেও শক্তিশালী হলো ভারতীয় মুদ্রা। গত সপ্তাহে নাগাড়ে পতনের জেরে আমেরিকান ডলারের সাপেক্ষে সর্বকালীন সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল টাকার দাম। সেই পর্যায় থেকে সোমবার ১ শতাংশের বেশি দাম বেড়েছে টাকার। যা কিছুটা হলেও স্বস্তিদায়ক দেশের অর্থনীতির পক্ষে। শেষ ক্লোজ়িংয়ের থেকে ১.৩ শতাংশ বেড়ে সোমবার মার্কিন ডলারের সাপেক্ষে টাকার বিনিময়দর হয়েছে ৯৩.৫৯। শুক্রবার ডলারের সাপেক্ষে টাকার বিনিময়দর ছিল ৯৪.৮৪।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- ভারত
- শেয়ার বাজার


