Indian Railways | অজমের–শিয়ালদহ এক্সপ্রেস থেকে চুরি যাওয়া ৪৩.২০ লক্ষ টাকার চোরাই রুবি উদ্ধার রেল পুলিশের!

Key Highlightsরেল সুরক্ষা বাহিনী (RPF) এবং জিআরপি-র যৌথ তদন্তে উদ্ধার হয়েছে মোট ৫.৪৪৮ কেজি রুবি পাথর। মূল অভিযুক্ত সহ চারজন সন্দেহভাজন এখনও অধরা।
এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার প্রায় ৪৩ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের রুবি পাথর। রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং জিআরপি-র যৌথ তদন্তে অজমের–শিয়ালদহ এক্সপ্রেসে যাত্রীদের লাগেজ থেকে চুরি যাওয়া মোট ৫.৪৪৮ কেজি রুবি পাথর উদ্ধার করা হয়েছে। পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৮ অক্টোবর ২০২৬, ১২৯৮৮ নম্বর অজমের–শিয়ালদহ এক্সপ্রেসের এ-২ কামরায় বছর ৫৮-র অলকা বাইদ এবং তাঁর স্বামী ৫৯ বছরের রাকেশ বাইদ-এর ব্যাগ থেকে বহুমূল্য রুবি চুরি যায়। রেলমদদে অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে শিয়ালদহ জিআরপি। সিসিটিভি ফুটেজ এবং তদন্তের একাধিক সূত্র খুঁটিয়ে দেখে ১৮ অক্টোবর হরিয়ানার হিসার জেলার হাঁসি এলাকার বাথোল গ্রামে সন্দেহভাজন সন্দীপ ওরফে রোদ্দার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই চুরি যাওয়া সমস্ত রুবি পাথর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাথরগুলির মোট ওজন ৫.৪৪৮ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৪৩.২০ লক্ষ টাকা। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত সন্দীপ ওরফে রোদ্দা-সহ চারজন সন্দেহভাজন এখনও অধরা।
- Related topics -
- দেশ
- চুরি
- রেলওয়ে
- ভারতীয় রেলওয়ে
- রেলওয়ে অফিসার
- সোনা উদ্ধার


