Indian Rail | তুলে দেওয়া হবে রিজ়ার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন (RAC)! বিকল্প পদ্ধতির ভাবনা রেলের

Friday, November 13 2026, 4:16 pm
Indian Rail | তুলে দেওয়া হবে রিজ়ার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন (RAC)! বিকল্প পদ্ধতির ভাবনা রেলের
highlightKey Highlights

আগে টিকিট বুকিংয়ের যন্ত্রচালিত ব্যবস্থা ছিল না। হাতে লিখে বুকিং করা হতো। সেই সময়েই RAC পরিষেবা চালু হয়। কিন্তু বর্তমানে এই ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন রেলের কর্তারাই।


তুলে দেওয়া হবে ভারতীয় রেলের রিজ়ার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন (RAC) সুবিধা। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, RAC-তে রিজ়ার্ভেশন বাতিল হওয়া সিট দুজনকে ভাগ করে দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। পুরো টিকিটের ভাড়া দিতে হলেও পুরো সিট না মেলায় রাতে ঘুমোনোর সুযোগ মেলে না বললেই চলে। কোনও সিট যদি একজন পুরুষ এবং একজন মহিলা যাত্রীর মধ্যে ভাগাভাগি হয়, তখন তাঁদের নতুন ব্যবস্থা করতে টিকিট পরীক্ষককে সমস্যায় পড়তে হয়। সম্প্রতি পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) RAC ব্যবস্থাকে অন্যায্য বলে উল্লেখ করে বলে, ‘পুরো বার্থ না পাওয়ার পরেও যাত্রীদের পুরো ভাড়া নেওয়া ঠিক নয়, তাঁদের আংশিক ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা চালু করা হোক।’ কম ভাড়া নেওয়া কিংবা টিকিট আপগ্রেডের জন্য নতুন ব্যবস্থা চালু করা নিয়ে ভাবনাচিন্তা করছে রেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File