Indian Rail luggage booking | ৩১ জুলাই থেকে বিরাট বদল রেলে, টিকিট কাটার সময়ই বুক করা যাবে লাগেজ! সর্বোচ্চ কত কেজি নেওয়া যাবে বিনামূল্যে?

Key Highlightsএবার থেকে টিকিট কাটার সময়ই অনলাইনে বুকিং করা যাবে লাগেজ। IRCTC পোর্টালে ট্রেনের টিকিট কাটার সময়ই অতিরিক্ত লাগেজ অনলাইনে বুকিং করা যাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল।
এবার থেকে IRCTC পোর্টালে ট্রেনের টিকিট কাটার সময়ই অতিরিক্ত লাগেজ অনলাইনে বুকিং করা যাবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল। আগামী ৩১ জুলাই থেকে আরম্ভ হতে চলেছে এই নয়া পরিষেবা। বর্তমানে অতিরিক্ত লাগেজের টিকিং বুকিং আগে থেকে না করা থাকলে টিকিট পরীক্ষক (TTE) জরিমানা করেন। আগে থেকেই এই বুকিং করা থাকলে জরিমানা এড়ানো সম্ভব হবে। রেল সূত্রে খবর, এসি (AC) ফার্স্ট ক্লাসে বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে যাওয়া যাবে। আর সর্বোচ্চ বুকিং করা যাবে১৫০ কেজি পর্যন্ত। ফার্স্ট ক্লাস-এসি টু-টিয়ারে বিনামূল্যে ৫০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে যাওয়া যাবে। সর্বোচ্চ বুকিং করা যাবে ১০০ কেজি পর্যন্ত। স্লিপার ক্লাসে বিনামূল্যে ৪০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে। সর্বোচ্চ বুকিং ৮০ কেজি। সেকেন্ড ক্লাসে বিনামূল্যে ৩৫ কেজি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। আর সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত বুকিং করা যাবে। এসি থ্রি-টিয়ার / এসি থ্রি ইকোনমি / এসি চেয়ার কারে বিনামূল্যে লাগেজ সীমা ৪০ কেজি।
- Related topics -
- দেশ
- রেলমন্ত্রী
- দক্ষিণ পূর্ব রেল
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- রেলওয়ে অফিসার
- রেলভবন
- উত্তর পূর্ব রেলওয়ে
- রেল পরিষেবা
- রেলওয়ে
- ভারতীয় রেলওয়ে
- পূর্ব রেল
- রেল পুলিশ
- রেলযাত্রী
- রেল কর্তৃপক্ষ
- আইআরসিটিসি


