Pilot Smit Machchhar | হাত ছিন্নভিন্ন, রক্তে ভাসছে ককপিট! কীভাবে মৃত্যুর মুখ থেকে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচালেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত?
Thursday, October 1 2026, 12:19 pm

Key Highlightsদুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের ককপিটে ওমানি কো-পাইলটের প্রাণঘাতী হামলার মুখে অসীম সাহসিকতা দেখালেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর।
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের ককপিটে ওমানি কো-পাইলটের প্রাণঘাতী হামলার মুখে অসীম সাহসিকতা দেখালেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। মাঝআকাশে বিমানটি যখন ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নীচে নেমে নিশ্চিত বিপর্যয়ের দিকে যাচ্ছিল, তখন অকুতোভয় ক্যাপ্টেন নিজের জীবন বাজি রেখে লড়াই চালান। কো-পাইলটের এলোপাথাড়ি ছুরির আঘাতে হাত কার্যত দু’টুকরো ও মাথা ক্ষতবিক্ষত হওয়া সত্ত্বেও ফিনকি দেওয়া রক্ত নিয়ে অদম্য মনোবল দেখান স্মিত। তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে জরুরি বার্তা পাঠানোর পাশাপাশি শেষ শক্তিতে ককপিটের দরজা খুলে দেন। তাঁর এই উপস্থিত বুদ্ধিতেই যাত্রীরা ভেতরে ঢুকে হামলাকারীকে কাবু করতে সক্ষম হন। রক্তাক্ত ও সঙ্গাহীন হলেও ক্যাপ্টেনের এই ঐতিহাসিক বীরত্বেই বেঁচে যায় ১৭৪ জন যাত্রীর প্রাণ, যা তাঁকে বিশ্ব দরবারে ‘সত্যিকারের নায়ক’-এর সম্মান এনে দিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান দুর্ঘটনা
- বিমান
- ভারতের গর্ব


