LPG-India | ‘প্যানিক বায়িং’ এর দরকার নেই- গ্যাস সিলিন্ডারের সঙ্কট নিয়ে স্পষ্ট দাবি কেন্দ্রের
Wednesday, March 11 2026, 5:09 pm

Key Highlightsবুধবার একটি বিবৃতিতে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, এলপিজি বুকিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতে জ্বালানি গ্যাসের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। বুধবার একটি বিবৃতি জারি করে দেশের নাগরিকদের আশ্বস্ত করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। বিবৃতি অনুযায়ী, এলপিজি বুকিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পর্যাপ্ত পরিমান তেলের জোগান রয়েছে, আশ্বস্ত করা হয়েছে নাগরিকদের। হরমুজ় প্রণালী এড়িয়ে তেল আমদানির রাস্তা প্রশস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। পিটিআই সূত্রের খবর, গ্যাস সঙ্কট এড়াতে একাধিক পদক্ষেপ করেছে সংশ্লিষ্ট মন্ত্রক।
- Related topics -
- দেশ
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- ভারত


