Anil Menon | মহাকাশে ফের ভারতীয় বংশোদ্ভূত, আজ রাতেই রওনা অনিল মেননের! অন্তরীক্ষে থাকবেন ৮ মাস!

Tuesday, July 14 2026, 3:38 pm
Anil Menon | মহাকাশে ফের ভারতীয় বংশোদ্ভূত, আজ রাতেই রওনা অনিল মেননের! অন্তরীক্ষে থাকবেন ৮ মাস!
highlightKey Highlights

সুনীতা উইলিয়ামসের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিচ্ছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর, অনিল মেনন।


মহাকাশে নতুন ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর। সুনীতা উইলিয়ামসের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিচ্ছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর, অনিল মেনন। ‘নাসা’র এই বিজ্ঞানী ১৪ জুলাই, মঙ্গলবার রাতেই পাড়ি দিচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে। ইতিহাস গড়ে টানা আট মাস সেখানে থাকবেন তিনি। কাজাখস্তানের ঐতিহাসিক বৈকোনুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেবেন তিনি। আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিসে জন্ম অনিলের। বাবা ভারতীয় এবং মা ইউক্রেনীয়। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে নিউরোবায়োলজির ডিগ্রি অর্জন করেন তিনি। ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চ থেকে এ্যারোস্পেস মেডিসিন নিয়ে পড়াশোনা করেন। এছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং নিউরোবায়োলজি স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর। অনিলের সঙ্গে মহাকাশে পাড়ি দিচ্ছেন রাশিয়ার অভিজ্ঞ নভশ্চর পিওতর দুব্রভ এবং মহিলা মহাকাশচারী আন্না কিকিনা। অনিল মেননের মহাকাশযাত্রার দিকে অধীর আগ্রহে তাকিয়ে ভারত। বিশেষ করে কেরল জুড়ে চলছে প্রবল উদ্দীপনা, কারণ এই রাজ্যের সঙ্গেই জড়িয়ে রয়েছে তাঁর পারিবারিক শিকড়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File