Indian Navy | জলদস্যুদের কবলে পড়া ইরানি জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌসেনা!

Tuesday, November 3 2026, 1:57 pm
Indian Navy | জলদস্যুদের কবলে পড়া ইরানি জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌসেনা!
highlightKey Highlights

আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়া ইরানের একটি মাছ ধরার জাহাজ থেকে ২০ জন নাবিককে সফলভাবে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা।


আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়া ইরানের একটি মাছ ধরার জাহাজ থেকে ২০ জন নাবিককে সফলভাবে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। মুম্বই উপকূল থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে টানা ৪৮ ঘণ্টার এক পরিকল্পিত অভিযানে বায়ুসেনার সাহায্যও নেওয়া হয়। ২৯ অক্টোবর ছিনতাই হওয়া ‘আজিনি’ নামের ওই জাহাজটিকে জলদস্যুরা ‘মাদারশিপ’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থার সতর্কবার্তার ভিত্তিতে ভারতীয় বাহিনী নিখুঁত অভিযান চালিয়ে জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এই সাফল্যের জন্য নৌসেনার ভূয়সী প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, সমুদ্রপথে যেকোনো হুমকির মোকাবিলা করতে ভারত সর্বদা প্রস্তুত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File