Indian Museum | ২১২ বছরে প্রথম ভারতীয় জাদুঘরে থাকা দেবী দুর্গার দুর্মূল্য সব অলঙ্কার প্রকাশ্যে এলো

Sunday, October 25 2026, 5:57 am
Indian Museum | ২১২ বছরে প্রথম ভারতীয় জাদুঘরে থাকা দেবী দুর্গার দুর্মূল্য সব অলঙ্কার প্রকাশ্যে এলো
highlightKey Highlights

ভারতীয় জাদুঘরের হেফাজতে থাকা দেবী দুর্গার দুর্মূল্য সব অলঙ্কার প্রকাশ্যে আনা হল। সর্বসাধারণের জন্য প্রদর্শিত হল।


২১২ বছরের ইতিহাসে প্রথমবার ভারতীয় জাদুঘরের হেফাজতে থাকা দেবী দুর্গার দুর্মূল্য সব অলঙ্কার জনসমক্ষে আনা হলো। অবিভক্ত বাংলার দেবী দুর্গার অমূল্য পুরাতাত্ত্বিক স্বর্ণালংকার সংগ্রহে ছিল চন্দ্রহার, সীতাহার, বাজুবন্ধ, ঝুমকো, হাতের বালা। গুপ্তযুগের স্বর্ণমুদ্রা থেকে তালপাতায় খোদাই করা ‘শ্রীশ্রীদুর্গা স্তোত্র’, সবই ছিল প্রদর্শনীতে। মহালয়া থেকে শুরু হওয়া এই বিশেষ প্রদর্শনীতে কুমোরটুলি থেকে আনা হয়েছিল শিল্পী নব পাল নির্মিত দেবীমূর্তি। রবিবার এই প্রদর্শনী শেষ হওয়ার কথা থাকলেও ইন্ডিয়ান মিউজিয়ামের অধিকর্তা প্রত্নতাত্ত্বিক ড. সায়ন ভট্টাচার্য জানান, “নব পালের তৈরি মূর্তির ওপর সকলের মায়া পড়ে গিয়েছে। বড় সুন্দর হয়েছে। তাই সংরক্ষণের চিন্তাভাবনা চলছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File