Asia Cup 2026 | AHF হকি এশিয়া কাপে ডাবল ধামাকা! সোনা জিতল ভারতের ছেলে ও মেয়েরা!
Sunday, September 13 2026, 3:21 pm

Key Highlightsহকি এশিয়া কাপে অনন্য কৃতিত্ব অর্জন করল ভারত। ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতের জুনিয়র মহিলা হকি দল।
হকি এশিয়া কাপে অনন্য কৃতিত্ব অর্জন করল ভারত। ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতের জুনিয়র মহিলা হকি দল। চিনের যাবতীয় আক্রমণ প্রতিহত করে খেতাব জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করে ভারতীয় মেয়েরা। অন্যদিকে, ছেলেদের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের জুনিয়র পুরুষ দল। হাফ টাইমে ৩-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে ভারত। এই জোড়া ট্রফি জয়ের ফলে আগামী FIH জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই। ঐতিহাসিক এই সাফল্যের পর দলের প্রতি সদস্যকে ৩ লাখ ও সাপোর্ট স্টাফদের ১.৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে হকি ইন্ডিয়া।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- ভারতীয় হকি টিম
- ভারতীয় মহিলা হকি টীম
- ভারতীয় হকি দল
- হকি


